Header Ads

Header ADS

নড়িয়া উপজেলা মোক্তারের চর ইউনিয়নে পুকুরে পরে এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা মোক্তারের চর ইউনিয়ন পোড়াগাছা গ্রামের জলিল মাদবরের ছেলে শাকিল মাদবর (১৮) আজ সকালে ‌‌‌তাদের পুকুরে পরে ইন্তিকাল করেছেন।



প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্থানীয় সময় ভোর সকালে বাবা-মা, আপন চাচা সহ আশপাশের আরো বেশ কয়েক জন আত্মীয মিলে একসাথে মাছ ধরতে যান তাদের পুকুরে। অনেকের সাথে তিনিও পানিতে নামেন মাছ ধরতে। এটপর্যায়ে মাছ রাখার জন্য পাত্র চান মায়ের কাছে এমন সময় উপরে থাকা মা কাকি সহ অনেকেই দেখতে পান যে অদৃশ্য ভাবে কিছু একটা শাকিলকে টেনে নিয়ে যাচ্ছে পানির গভীরে।

সাথে সাথেই মাছ ধরতে থাকা সবাই অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ মেলেনি। পুকুরে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে পুকুরে গভীরতা ছিল প্রায় ১৫/২০ হাত। উপায় না দেখে পুলিশকে জানানো হয় এবং পুলিশের সহযোগিতায় ‌চাঁদপুর থেকে ডুবুরী আনা হলে ডুবুরীর মাধ্যমে শাকিলের মৃতদেহ খুজে পাওয়া সম্ভব হয় বেলা ৩ টার দিকে।

শাকিলের পরিবার সহ অনেকেই বলেন যে ভুতপেত কিছু একটা ছিল ওখানে। প্রতিবেশীর ভাষ্যমতে, শাকিল আরো ১০ বছর আগে থেকেই সাঁতার কাটতে জানতো।

No comments

Powered by Blogger.