ভয় বা আতঙ্ক নয়, সচেতনতাই করোনাভাইরাস মোকাবেলায় সর্বোত্তম উপায়
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলা ও প্রতিরোধের সহজ সাতটি উপায়
১.ঘন ঘন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া।
২.চোখ, নাক ও মুখে হাত না দেয়া। যদি কোন প্রয়োজনে হাত দিতেই হয় অবশ্যই সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
৩.হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল, টিস্যু বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। এগুলো না থাকলে কুনুই এর মাঝে নাক মুখ ঢেকে নিতে হবে। এবং হাঁচি কাশি দেয়ার পর ব্যবহৃত টিস্যুটি ঢাকনা দেয়া কোন ডাস্টবিনে ফেলতে হবে।
৪.জনকীর্ণ, জনবহুল জায়গা এড়িয়ে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৫.জনস্বার্থে নিজ বাড়িতে অবস্থান করতে হবে। প্রয়োজনীয় জরুরী কাজ ব্যতীত বাইরে বের না হওয়াই ভালো।
৬.শ্বাসকষ্ট, জ্বর এবং সর্দি কাশি হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। স্বশরীরে না গিয়ে প্রথমে মোবাইল ফোনে বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে ডাক্তারের প্রাথমিক পরামর্শ গ্রহণ করা উত্তম।
৭.করোনা ভাইরাস বিষয়ক সর্বশেষ তথ্য ও পরামর্শ বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে।


No comments