শরীয়তপুরে অটোরিকশায় সন্তান প্রসব করলেন রাজিয়া
নিজস্ব প্রতিনিধি: শরীয়তপুরে অটোরিকশায় সন্তান জন্ম দিলেন নারী
শরীয়তপুরে হাসপাতালে ভর্তি হতে না পেরে অটোরিকশায় সন্তান প্রসব করলেন রাজিয়া নামে এক নারী। বৃহস্পতিবার দুপুরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই প্রসূতিকে মাজেদা হাসপাতালে নেয়ার সময় এ ঘটনা ঘটে।
রাজিয়া ওই উপজেলার বৈশাখী পাড়ার আব্দুর রহমানের স্ত্রী।
রাজিয়ার শ্বশুর আব্দুল জলিল জানান, প্রসব ব্যথা শুরু হওয়ায় তারা রাজিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে ভর্তি না নিয়ে চিকিৎসকরা মাজেদা হাসপাতালে নিতে বলেন। পরে মাজেদা হাসপাতালে নেয়ার সময় কলুকাঠি স্কুলের কাছে অটোরিকশাতেই সন্তান প্রসব করেন রাজিয়া।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, নড়িয়া বৈশাখী পাড়ার রাজিয়া নামে এক নারী প্রসব ব্যথ্যা নিয়ে আসলে তাকে আমরা ভর্তি দেয়। তার অবস্থা ভালো না হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।


No comments