Header Ads

Header ADS

শরীয়তপুরে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: শরীয়তপুরে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ


শরীয়তপুর সদর উপজেলার তালিকাভুক্ত পত্রিকার হকার, গণপরিবহন কর্মচারী ও  হেলপারদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন শরীযতপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।

জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে শরীয়তপুর জেলা বাসস্ট্যান্ড  চত্বরে এই ত্রাণ বিতরণ করেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় শরীয়তপুর সদর উজেলা নির্বাহী অফিসার মাহবুর রহমান শেখ, শরীয়তপুর সদর উজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। প্রতিটি পরিবার ঘর বন্দি হয়ে পড়েছে। এতে হকার, গণপরিবহন কর্মচারী ও  হেলপাররা উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই পত্রিকার হকারদের খাদ্য সহায়তা হিসেবে এ ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, তেল, সাবান, লবণ।

মোবাইল ফোনের মাধ্যমে যেসব লোক খাদ্য সহায়তা চাইবেন তাদেরকে ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। মোবাইল নং ০১৭১৫১৯৩৮৯৩,০১৭১৮৪১৯০৩৮,০১৭৪৬২৫৮১৮৪,০১৭১২৫০৫৩২৮।

No comments

Powered by Blogger.