Header Ads

Header ADS

একজন মানবিক ইউএনও তানভীর আল-নাসীফ

রিপোর্টার জাহিদুল ইসলাম: একজন মানবিক ইউএনও তানভীর আল-নাসীফ


বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় গণপরিবহন, প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দোকান, ঔষধের দোকান, সার ও বীজের দোকানপাট বন্ধ আছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন এবং যাদের ঘরে খাবার নেই কিংবা খাদ্যদ্রব্য ক্রয়ের সামর্থ নেই তাদের তালিকাভুক্ত করে সরকারি ত্রাণ সহায়তা, জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় দরিদ্র, অসহায় ও দুস্থ্য মানুষের ঘরে পৌছে দেয়ার একটি মহোৎ উদ্যোগ নিয়েছেন  আমাদের ভেদরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল-নাসীফ।

তাই আজ দুপুরে ০১.০৮ মিনিটের সময় আমাদের ভেদরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আল-নাসীফ স্যার কে আমাদের মহিষার ৩নং ওয়ার্ডের দরিদ্র, অসহায় মানুষের ত্রান সহায়তার জন্য ফেসবুকে ম্যাসেজ করি। ইউএনও স্যার কিছুক্ষনের ভিতরেই আমার ম্যাসেজটি পড়ে সাথে সাথে ত্রান সহায়তা দেয়ার ব্যবস্থা করে দেন। আমি বিকেলেই ত্রান নিয়ে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দিয়ে আসি।


আমি পুরো বিষয়টি নিয়ে গর্ব করছি যে, আমাদের ইউএনও স্যার এক মানবতার ফেরিওয়ালা, যিনি মানুষের কল্যানে কখনোই আপোষ করেননি এবং করেন না। যিনি সব সময় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেন। বর্তমান পরিস্থিতিতে উচ্চপদস্থল কর্মকর্তারা যেখানে পিপিই ছাড়া কোথাও বের হয় না, সেখানে আমাদের স্যার শুধু মাস্ক পরেই বের হয়ে পরেন মানব সেবায়! নিজের জীবনের মায়া ত্যাগ করে বেরিয়ে পরেন আমাকে, আপনাকে ভালো রাখার জন্য।


তাই আপনাদের কাছে আমার অনুরোধ, বর্তমানে করোনা ভাইরাস জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারা ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, বেঁচে থাকুন,

No comments

Powered by Blogger.