Header Ads

Header ADS

শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার আনাস সিকদার: শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ


কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নির্দেশে শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলা করার জন্য শরীয়তপুর জেলার সকল থানায় অসহায় সুবিধাবঞ্চিত খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী(চাল,ডাল,আলু,পিঁয়াজ,তৈল,সাবান) বাসায় বাসায় গিয়ে অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।তারা সারাদিন সহ রাত পর্যন্ত অসহায়  মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এসময় শরীয়তপুর জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক ইমরান আল নাজির বলেন,আমরা দূর্যোগ মোকাবেলা করার জন্য সর্বদা কাজ করে যাবো।ভবিষ্যৎ এ আরো মানুষকে সাহায্য করার আশ্বাস দেন এবং সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

No comments

Powered by Blogger.