Header Ads

Header ADS

শরীয়তপুরের ত্রাণ সামগ্রী বিতরণে প্রশাসনের বাঁধা

নিজস্ব প্রতিনিধি: বিএনপি নেতা জনাব সাইদ আহমেদ আসলামের ১২ হাজার পরিবারের জন্য প্রায় ১ কোটি টাকা পরিমাণের ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেয়নি প্রশাসন। লিখিত নোটিস দিয়ে জেলা প্রশাসন এটি বন্ধ করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলা হয় ‘উপরের চাপ’।


ধিক্কার এই নোংরা রাজনীতি ও রাজনৈতিক নেতাদের, যারা দেশ ও দেশের মানুষের বাঁচা-মরার সন্ধিকালেও এমন নীচু মানসিকতার পরিচয় দিচ্ছে। এরা একদিকে সরকারি ত্রাণ চুরি করে সাধারণ জনগণকে ভোগায়, আবার এদের দলীয় নেতা কর্মীদের বাইরে কেউ সাধারণ জনতাকে সহায়তা করতে গেলেও তাদের অবৈধ অনৈতিক ক্ষমতার বলে বাঁধা হয়ে দাড়ায়। সবশেষে ভোগান্তি সাধারণ নাগরিকেরই থেকে যায়।

জানিনা উপরের চাপ বলতে কত উপরের চাপ বোঝানো হয়েছে! তবে আমার ধারণা, আমাদের সরকার প্রধানের মত একজন বিচক্ষণ রাজনৈতিক নেত্রী নিশ্চয়ই এমন নোংরা রাজনীতি করেন না। বা সরকার প্রধান দেশ ও জাতির এই দুর্দিনে এমন কোনও অন্যায়কে প্রশ্রয় দিয়েও নিজ দলীয় সুনাম নষ্ট করতে কাউকে সুযোগ দেবেন না।

আসুন জাতির এই ক্রান্তিকালে আমরা দল-মতের ভেদাভেদ না করে সম্মিলিত সহায়তায় জাতি ও দেশটাকে রক্ষা করি।

No comments

Powered by Blogger.