ভোজেশ্বরে আ’লীগের ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: নড়িয়া উপজেলার ভোজেশ্বরে পানিসম্পদ উপমন্ত্রীর পক্ষ থেকে আ’লীগের ত্রাণ বিতরণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের পক্ষ থেকে ভোজেশ্বর আ’লীগের উদ্যোগে ৫০০ জন শ্রমজীবী অসহায় ও দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ অন্যান্য খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিররোধে ভোজেশ্বর ইউনিয়নের জন্য শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রীর বরাদ্দকৃত ১ লক্ষ টাকা প্রদানের উপর ভর করে ইউনিয়নের আনাচে-কানাচে প্রায় তিন লক্ষ টাকার খাদ্যসামগ্রী ৫০০ জন শ্রমজীবী অসহায় ও দুস্থদের মাঝে উপমন্ত্রীর নির্দেশে ৪ দিন ব্যাপী ২ এপ্রিল পর্যন্ত এ ত্রাণ বিতরণ করা হয়।
এ বিতরণকালে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার, ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভোজশ্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আহম্মদ সিকদর, ভোজেশ্বর পুলিশ ফাড়ির এস আই আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম ও ছাত্রলীগ নেতা নয়ন সিকদারসহ অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।


No comments